Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পৃথক স্থান থেকে যুবক ও যুবতীর মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে এক যুবক ও যুবতী আত্মহত্যা করেছেন।

সোমবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।  

জানা গেছে, উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) মরদেহ উদ্ধার হয়। সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী । কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.