নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
অপারেশন ডেভিল হান্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) হাতে গ্রেপ্তার হয়েছে আরও ৬ জন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- জৈন্তাপুর কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ (৩১), সিলেট নগরীর বাগবাড়ি এলাকার ছাত্রলীগ কর্মী মো. সোহাগ (২৮), সিলেট জেলার ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), হাউজিং স্টেট এলাকার ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৬), ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মো. খলিলুর রহমান (৫৪), খাদিমনগর ইউপির আওয়ামী লীগ কর্মী বাদশা মিয়া (৫০)
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।