নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মিফতার উপজেলার মাইজগাঁও ইউনিয়নের শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।