সিলেটটুডে ডেস্ক | ২০ ফেব্রুয়ারী, ২০২৫
এমসি কলেজে ছাত্রবাসে শিক্ষার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখা।
এম.সি কলেজ শাখার সভাপতি সুমিত কান্তি দাস ও সাধারণ সম্পাদক মিসবাহ খান এক যৌথ বিবৃতিতে বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে এম.সি কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের উপর হামলা, গণধর্ষণসহ নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেখেছি। জুলাই গনঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গন। যেখানে ভিন্নমত প্রকাশের জন্য কাউকে নির্যাতনের স্বীকার হতে হবে না। অথচ মঙ্গলবার মধ্যরাতে ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের উপর হামলা শিক্ষার্থীদের মধ্যে পুনঃরায় অতংকের সঞ্চার করেছে। আহত শিক্ষার্থীর ভাষ্যমতে, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা তার উপর স্বশস্ত্র হামলা চালায়।'
নেতৃবৃন্দ আরোও বলেন, 'গতকাল রাতে এই হামলা হলেও এখন পর্যন্ত কলেজ প্রশাসন কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন নি। আমরা অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।"