Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদীতে শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি  |  ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সময় হাবিবুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 নিহত শ্রমিক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে যাদুকাটা নদীর গড়কাটি এলাকায় বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাবিবুর রহমান। এক পর্যায়ে বেশী অসুস্থ হলে গড়কাটি গ্রা আত্মীর বাড়িতে নিয়ে গেলে সেখানেই মারা যায়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। মরদেহ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.