বিশ্বনাথ প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেটের বিশ্বনাথে ৭ দিনব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করছে ‘একুশ উদযাপন কমিটি’। আগামি ১৫ ফ্রেবুয়ারি থেকে ২১ ফ্রেবুয়ারি পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে এ বই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে বই মেলা উদযাপনের লক্ষ্যে এক অনুষ্ঠানে ‘একুশ উদযাপন পরিষদ’ নামে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীকে আহবায়ক এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনকে সদস্যসচিব করে ২১সদস্যের এ কমিটি গঠন করা হয়। এসময় উপজেলার বিশিষ্টজনদের সমন্বয়ে একটি উপদেষ্ঠা কমিটি বই মেলাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে আরও একাধিক উপ-কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির কার্য্যনির্বাহী পরিষদের সদস্যরা হচ্ছেন, আ’লীগ নেতা মহব্বত আলী ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক মামুনুর রশীমদ মামুন, বিশ্বনাথ প্রেসক্লাব অপরাংশের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু ও সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্টাতা সভাপতি কামাল মুন্না, সেচ্ছাসেবক লীগের আহবায়ক বদরুল আলম, ‘বিওবি’র ডাইরেক্টর রফিক হাসান, শিক্ষক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডেফডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক নবীন সোহেল ও যুগ্ম-সম্পাদক তন্ময় দেব রায় এবং বিশ্বনাথ ডেফডিল এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম রেজা।