Sylhet Today 24 PRINT

রাস্তায় কাদা, জগন্নাথপুরে বাস উলটে পড়ে গেল খাদে

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের কলকলিয়া ও কছুরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিক কোন হতাহত খবর পাওয়া যায়নি।

জগন্নাথপুরের বাস মালিক সমিতির সভাপতি শাহ নুরুল করিম জানান, সুনামগঞ্জ জেলা শহর থেকে জগন্নাথপুরে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কলকলিয়া-কছুরগাও নামক স্থানে পৌঁছে সড়কে কাদাযুক্ত ও পিচ্ছিল থাকায় বাসটি উল্টে খাদে পড়ে যায়। তবে জানমালের কোন ক্ষতি হয়নি।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া রোববার বিকালে বলেন, দুর্ঘটনার খবর পাইনি। বিষয়টির খোঁজ নেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.