Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে একই দিনে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮০) ও জগন্নাথপুর পৌরসভা হরিহরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫)।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর জানাজার নামাজ আজ মঙ্গলবার তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরআগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

এদিকে, রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।গতকাল সোমবার বিকেলে তাঁর নিজ বাড়িতে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।পরে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.