Sylhet Today 24 PRINT

শেরপুর সেতু মেরামত: বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের ‘শেরপুর ব্রিজ’ মেরামতের জন্য ১০ ঘণ্টা বন্ধ থাকবে।

শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে।সেজন্য ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের যানচলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তথ্য অধিদপ্তর।

যাতায়তের সুবিধার্থে বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

অধিদপ্তর বলেছে, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে পহেলা মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এসময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

“মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।”

এছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.