Sylhet Today 24 PRINT

ট্রেনে যাত্রীর টাকা ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২৫

সিলেটে ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে। স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার দুপুরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে বসা কয়েক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে আলাল ও ইমন নামের দুই যুবক। যাত্রীরা বিষয়টি চালককে অবগত করলে স্থানীয় মোগলাবাজার স্টেশন এলাকায় ট্রেন থামিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া আলাল কুলাউড়ার বরমচালের এবং ইমন হোসেন রেলস্টেশন এলাকার খোজারখলার বাসিন্দা।

অপর দিকে শুক্রবার রাতে ডাকাতির অভিযোগে জকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.