Sylhet Today 24 PRINT

বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৩ মার্চ, ২০২৫

"বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরত্রীর উন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ পালিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,

সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জির মান্রী ফিলা পতমী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো.  মোনায়েম খান ও বনকর্মী বাবুল মিয়া,ট্যুর গাইড অজানা আহমেদ কামরান প্রমূখ।

সভায়  বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একযুগে কাজ করার আহ্বান জানান।সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি'র সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.