Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ভালোবাসা দিবসে গণবিবাহ

মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয়েছে গণবিবাহের। এতে জেলার ২২টি সামর্থ্যহীন হতদরিদ্র পরিবারের ১১ জুটি যুবক-যুবতি অংশ গ্রহন করেছে। জীবনের পথ চলায় সুখ-দু:খকে ভালোবাসা দিয়ে জয় করতে চান নব দম্পতিরা।

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

মৌলভীবাজারে ভালোবাসা দিবসে আয়োজন করা হয়েছে গণবিবাহের। এতে জেলার ২২টি সামর্থ্যহীন হতদরিদ্র পরিবারের ১১ জুটি যুবক-যুবতি অংশগ্রহন করেছে। জীবনের পথ চলায় সুখ-দু:খকে ভালোবাসা দিয়ে জয় করতে চান নব দম্পতিরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি)দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে আবু বকর সিদ্দিক মিয়ার বাড়ী এই গণ বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন করেছে যুক্তরাজ্যের সেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখা। ইসলামিক শরিয়ত মোতাবেক গণবিয়েতে কবুল পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী। এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক  কামরুল হাসান, জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দু সেন গুপ্ত ,বর- কণের আতœীয়-স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।  বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিক্সা প্রত্যেক নব দম্পতিদের উপহার দেন। গণবিবাহে অংশগ্রহনকারী প্রতিটি পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দিতে আর্থিক সামর্থ্য না থাকায় এই সেচ্ছাসেবী সংগঠনটি বিয়ের যাবতীয় খরচ বহন করে। আজকের এই ভালোবাসা দিবসে নব জীবনে পদার্পনকারী ২২ জন বর-কনের বাড়ী মৌলভীবাজারসহ আশপাশ উপজেলার বিভিন্ন গ্রামে। শেষে উপস্থিত সবাই নবদম্পতিদের সুখি সুন্দর জীবন কামনা করে শুভেচ্ছা জানান।
বিবাহ বন্ধণে আবদ্ধ হলেন মাসুম মিয়া (২২) -কণে সুমি আক্তার, জুবেদ মিয়া (২৫)- কনে তাহমিনা আক্তার, দেলোয়ার হোসেন (২৬)- কনে আকি আক্তার, লায়েজ মিয়া (২২)- কণে ফাতেমা বেগম, আছলাম মিয়া (২৫)- কনে রোখশানা আক্তার, নরুল মিয়া (২৩)- কনে মনোয়য়ারা বেগম, মুছা মিয়া (২৭)- কনে মৌনসুমী আক্তার,ইমান আলী(২৭)- কনে রিফা আক্তার, আমির আলী (২৯)- কনে সুমা খাতুন, মাছুম মিয়া (২৯)- কনে মাহমুদা আক্তার, জাবেদ মিয়া (২৫)- কনে ফাতেমা খাতুন এবং।
এ গন বিবাহ ব্যাপারে আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার কান্টি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বাপ্পী জানান ,এই সংগঠন হত দরীদ্র মানুষের জন্য কাজ করছে। অতীতে বাংলাদেশের প্রতিটি দূর্যোগে ক্ষতি গ্রস্থ মানুষদের সাহায্যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। আর আজ অসহায় পিতা-মাতার বিবাহ যোগ্য সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমরা পাশে দাড়িয়েছি। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.