Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বখাটের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৮ মার্চ, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে  কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮মার্চ) দুপুরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাটের সহকারী কমিশনার  (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দন্ডাদেশ প্রদান করেছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান উপজেলার  মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে । তিনি পেশায় হোটেল কর্মচারী।

 সূত্র জানায়, শনিবার (৮ মার্চ)  সকালে  উপজেলার কালিকাপুর  উচ্চ বিদ্যালয়ের জনৈক হিন্দু সম্প্রদায়ের দশম শ্রেণীর এক ছাত্রী  স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে  স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে মান্নানকে আটক করে পুলিশে সোর্পদ করে।  পরে  তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.