Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মাদক ব্যাবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ মার্চ, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ রমজান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় (বালু ছড়) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

শনিবার (০৮ মার্চ) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পুরান লাউড় বালু ছড় গ্রামে মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে মাদকসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এসআই মুখলেছুর রহমান, এএসআই আব্দুল জব্বারসহ পুলিশের একটি দল মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজের কক্ষে শুয়ার খাঠে নিচে বিশেষ কৌশল লুকিয়ে রাখা ৬০ পিস ভারতীয়(৪২ এসি ব্ল্যাক,৬ পিস এসি ব্লু,১২ পিস অফিসার) চয়েজ জব্দ করে। এসময় মাদক ব্যবসায়ীকেও আটক করে।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাদকসহ আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.