Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম সাইদুল ইসলাম (২৫), তিনি বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামে এই ঘটনা ঘটে। সাইদুল ইসলাম কৃষি কাজ করতেন, তার নববিবাহিতা স্ত্রী রয়েছে, কয়েক মাস আগে তিনি বিয়ে করেছিলেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার ভোর রাতে হটাৎ করে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামের সাইদুল ইসলাম বাড়ির সামনের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ভোররাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতে বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছিল, পরে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.