দিরাই প্রতিনিধি | ১৯ মার্চ, ২০২৫
দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু (৪০) কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ ) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে থাকে তাকে গ্রেপ্তার করা হয়।
লাভলু সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জানা যায়, স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা ছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন জগদল ইউনিয়নের চেয়ারম্যান লাভলু। সভা শেষে বের হওয়ার পর কমপ্লেক্সের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, স্বাধীনতা দিবস উদযাপন লক্ষ্যে প্রস্ততি সভায় জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন । আমি শুনেছি মিটিং থেকে বের হওয়ার পরে নাকি জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক আটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।