Sylhet Today 24 PRINT

সিলেটে ব্র্যান্ড শপ ইনফিনিটি ও ফেবুলাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০২৫

সিলেটে পোশাক ব্র্যান্ড শপ ইনফিনিটি ও ফেবুলাসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মহানগরের বেশ কিছু ব্র্যান্ড শপে অভিযান পরিচালনা করা হয়। এসময় এই দুই ব্র্যান্ড শপকে জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের সময় বিভিন্ন পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০ হাজার টাকা ও বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা জানান, দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তাদের সচেতন করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা কোনো সুযোগ নিতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.