Sylhet Today 24 PRINT

চৌকিদিঘী থেকে সাবেক যুবলীগ নেতা কাশেম আটক

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৫

শুক্রবার দুপরে এয়ারপোর্ট থানার চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য।

 

গ্রেফতার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানার চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা

 ও তার নামে বিভিন্ন সময়ে চাদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আগামি। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.