Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধ র্ষ ণ, গ্রে প্তা র ১

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৮ এপ্রিল, ২০২৫

ছবি: সংগৃহীত ।

পটেটো চিপসের লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছর বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। থানায় মামলা হলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি ধর্ষণের শিকার শিশুর মায়ের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তের নাম কান্ত মালাকা।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতেই শমসেরনগর পুলিশ ফাঁড়ি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছেন।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া জানান, পটেটো চিপস এর লোভ দেখিয়ে শিশুটির মায়ের চাচাতো ভাই ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্না করলে মা কারণ জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়র পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.