Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ভারতীয় মদসহ পিতা-পুত্র আটক

দিরাই প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২৫

দিরাইয়ে যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার শ্যামারচর বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন(২০) কে আটক করা হয়। এসময় ভারতীয় মদ বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকাও উদ্ধার করা হয়। নগদ অর্থ ও ভারতীয় মদসহ আটককৃতদের দিরাই থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুল মিয়া ও তার ছেলে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন যৌথবাহিনী অভিযান চালায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.