Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগ সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২৫

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিলেট নগরের কাজলশাহ ও রিকাবীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ওসমান আলী এবং নগরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি শফিকুর রহমান।

পুলিশ জানায়, এই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি ও জালালাবাদ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা আছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, এসব মামলায় আজ তাদের আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.