Sylhet Today 24 PRINT

নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ মে, ২০২৫

জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী হতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সামছুদ্দিন (৩২)। তিনি নিজপাট হর্ণি নয়াগ্রাম এলাকার আব্দুস শাক্কুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন শুক্রবার সন্ধ্যা হতে নিঁখোজ ছিলেন। শনিবার (৩রা মে) সকাল ৯:টায় হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনীর নেতৃত্ব পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

 নিহতের পারিবারিক সূত্রে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ ছিলেন। গত শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হন। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হন তিনি। পুলিশ আরো জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.