Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাকি বেগম (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলনি থেকে এ গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাকি বেগম জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।  তারা দীর্ঘদিন থেকে হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলনিতে বসবাস করে আসছিলেন। এই দম্পতির ১ মেয়ে ও ৩ছেলে রয়েছে।

জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলোনির টিনসেড ঘরের টিনের চালের নীচে স্টিলের ধর্ণার সাথে দড়ি দিয়ে ফাঁস দেন লাকি বেগম। এসময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেরে তার স্বামী ও পুলিশকে খবর দেয়। পরে এসে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.