বড়লেখা প্রতিনিধি | ০৫ মে, ২০২৫
ছবি: সংগৃহীত
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় যুবদলের উদ্যোগে জনসাধারণ মধ্যে প্রচারপত্র বিলি ও ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
গত শনিবার (০২ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও যুবদল বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু’র সার্বিক তত্ত্বাবধানে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন।
প্রচারপত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদল বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, সদস্য আহ্বায়ক, মোঃ হিফজুর রহমান, সাকিব আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগির আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, আব্দুল মুকিত ফাহিম, আলিম উদ্দিন, আহমেদ মজনু, আবু হানিফ জাকারিয়া, মুজিবুর রহমান ময়নুল, সদস্য কবির আহমদ, ছায়াদ মিয়া, লাবিদ আহমদ, হাফিজুর রহমান, আমির হোসেন, কামরুল আহমদ, হারুন মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি নাদের আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জনি, কবির হোসেন শিমুল, আসুক আহমেদ সাব্বির, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক, জুয়েল আহমদ, সদস্য মাসুমুর রহমান মাসুম প্রমুখ।