Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মেছোবাঘ আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে একটি মেছোবাঘ আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার দশপাইকা গ্রামের হাজি মোজাম্মিল খানের মৎস্য খামারে ফাঁদ পেতে মেছোবাঘটি আটক করা হয়।

এদিকে আটক মেছোবাঘটি দেখতে বুধবার সকাল থেকে মোজাম্মিল খানের বাড়িতে ভীড় করেন এলাকার কৌতুহল মানুষ।

তবে দুপুরে মৌলভীবাজার থেকে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটি উদ্ধার করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.