Sylhet Today 24 PRINT

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে গণজমায়েত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০২৫

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে সিলেটে গণজমায়েত কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জুলাই ঐক্য’র ব্যানারে গণজমায়েত কর্মসূচি পালিত হয়।

গণজমায়েত কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন চোরাগোপ্তা হামলা হত্যাসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। জুলাই বিপ্লবে হাজারো খুন করেও তারা এখনও ক্ষমা কিংবা অনুশোচনা করেনি। বরং বিপ্লবে অংশ নেওয়া শক্তিগুলো হুমকি দিয়ে আসছে। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.