Sylhet Today 24 PRINT

সিলেটে আ. লীগের কর্মী সন্দেহে যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০২৫

সিলেটে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বিকেল পাঁচটায় কর্মসূচি চলাকালে সড়কে হেটে যাওয়ার সময় তাকে গণধোলাই দেয় আন্দোলনকারীরা। গণপিটুনির শিকার যুবক সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান আন্দোলনকারীরা। এদিকে মারপিটের এক পর্যায়ে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ওই ব্যক্তির নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ।

তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.