Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে বাংকার থেকে পাথর উত্তোলন: ৩ জনের ২ বছরের কারাদন্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১০ মে, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রোপওয়ের বাংকার থেকে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় ৩ জনকে দুই বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আড়াই লক্ষ ঘনফুট বালু ও পেলুডার জব্দ করা হয়েছে।
 
শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নানাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আজিজুল, আলা উদ্দিন, শফিকুল ইসলাম নামের ৩ শ্রমিককে দুই বছর করে জেল ও ৫০টি নৌকা ধ্বংস করা হয়। এর আগে উপজেলার তেলিখাল এলাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার ঘনফুট বালু ও একটি পেলুডার জব্দ করা হয়। এসময় একটি ট্রাকের কাগজপত্র সঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, এসআই আসিব ইকবাল, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.