ডেস্ক রিপোর্ট | ০৩ ফেব্রুয়ারী, ২০১৬
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি সচিবদের পদবী পরিবর্তন সহ ৩ দফা দাবীতে নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুলের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদ সচিবদের তিনদফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান, বেতন ভাতা সহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান, সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সিলেট জেলা শাখা আহবায়ক ও হাটখোলা ইউপি সচিব আব্দুল কাইয়ুম, সদস্য সচিব, দুবাগ ইউপি সচিব আবুল কাশেম, সাবেক সভাপতি, কান্দিগাঁও ইউপি সচিব তোফায়েল হোসেন ভুইয়া, ফয়জুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, আব্দুস সাত্তার, মোঃ এখলাছুর রহমান, মোঃ ইয়াহইয়া সিদ্দিকী, অঞ্জন কুমার দাস, আবুল হোসেন, রঙ্গেশ কুমার, শিপুল চন্দ্র দাস, বিজিত রঞ্জন সরকার, মারুতি নন্দন দাস সহ সিলেট জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধন পরিচালনা করেন চারখাই ইউপি সচিব আফতাব উদ্দিন।