Sylhet Today 24 PRINT

সিলেট শহিদ মিনারে জাতীয় সংগীত গাইল জাসাস

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২৫

সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) জেলা ও মহানগরের উদ্যোগে এই সংগীত পরিবেশন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে অবমাননা হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলার সদস্যসচিব রায়হান এইচ খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.