Sylhet Today 24 PRINT

জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

জুড়ী প্রতিনিধি |  ১৬ মে, ২০২৫

মৌলভীবাজার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. রেজান আলীর সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. ইসহাক আলী, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম জুবেল, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন নির্বাচিত হন।

এর আগের দিন বুধবার পশ্চিম জুড়ী ইউনিয়নের কাউন্সিলে সভাপতি পদে সামছুদ্দিন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশীদ নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.