Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ মে, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে বাচ্চাদের জুতা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে যাই। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.