Sylhet Today 24 PRINT

সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২৫

শান্তির পায়রা আর নীল-সাদা রঙ্গের বেলুন উড়ানো, শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন করা হয়।

ভোর থেকেই দিবসটি উপলক্ষে সিলেট সেনানিবাসে জড়ো হন সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের সৈনিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শুরুতে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।

পরে আলোচনা সভায় তিনি বলেন, শান্তিরক্ষার দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৮ জন জীবন উৎসর্গ করেছেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিরত্বগাথা বিশ্ববাসী জানে। বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে আজ আমরা বিশ্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে অন্যতম বৃহৎ অংশীদার একটি দেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.