Sylhet Today 24 PRINT

কবি আবদুল গফফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২৫

বাংলাসাহিত্যের প্রতিভাবান কবি আবদুল গফফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৩১ মে) রাতে সিলেটের কিনব্রিজ সংলগ্ন সারদা হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়।এর আগে বিকালে আবদুল গফফার দত্তচৌধুরী রচিত গানের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুকিশোর অংশগ্রহণ করে।

আবদুল গফফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদ সিলেটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। কবি গবেষক এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, কবি গবেষক ডক্টর মোশতাক আহমাদ দীন, কবি সম্পাদক পুলিন রায় এবং কবি সুমন বনিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিলেটের আবৃত্তি বিভাগের শিক্ষক নাহিদা খান সুর্মি ও উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কবি বিমান তালুকদার ।

সভার শুরুতেই আবদুল গফফার দত্তচৌধুরীর সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মোস্তাফা চৌধুরী শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর বক্তারা কবিকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। কবির ব্যক্তিগত জীবনধারা ও তারা লিখা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ "কবি আবদুল গফফার দত্তচৌধুরী সাহিত্য পুরস্কার' প্রবর্তনের প্রস্তাব করেন।

আলোচনা সভা শেষে আবদুল গফফার দত্তচৌধুরী রচিত গানের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এরপর অনুষ্ঠানে আগত শিল্পীদের মনকাড়া সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয় কবির ১১৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.