Sylhet Today 24 PRINT

অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, দুই চা শ্রমিক গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ জুন, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার এক চালক পিটিয়ে হত্যা করা হয়েছে।  বুধবার রাত ১০টার দিকে উপজেলার চানপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ দুই চা শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত অটোরিকশা চালক মর্তুজ আলী (৫০) উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নয়ন ও আকাশ। তাদের বাড়ি চান্দপুর চা বাগানে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সিএনজি ষ্ট্যাান্ডে যাত্রী উঠানো নিয়ে চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে মর্তুজ আলীর বাগবিতণ্ডা হয়। রাত ১০টার দিকে যাত্রী নিয়ে মর্তুজ আলী চান্দপুর যায়। খবর পেয়ে বাগান নেতাদের উসকানিতে কতিপয় শ্রমিক তাকে আটক করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মর্তুজ আলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নুর আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.