Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নদী থেকে বালু তুলতে গিয়ে শ্রমেকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৫ জুন, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীর পানিতে ডুবে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো শামীম আহমেদ (২৫)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক কালহাওড় গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন)দুপুরে বালু শ্রমিক শামীম উপজেলার সারিঘাট কাটাগাঙ নদীর মামা ভাগনা ডয়ারে বালু উত্তোলনে কাজে যান। এ সময় অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গণি। তিনি জানান, স্থানীয়ভাবে জানা যায় নিহত ব্যক্তি মৃগি রোগী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সম্পন্ন করেছে। তিনি আরো বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.