বানিয়াচং প্রতিনিধি | ০৪ ফেব্রুয়ারী, ২০১৬
বানিয়াচংয়ের বীর মুক্তিযোদ্ধা বাবু নির্ধন গোপ(৬৫) পরলোকগমন করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইহলোক ত্যাগ করেন।
বৃৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনারসহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়েছে।হবিগঞ্জ থেকে একদল চৌকস পুলিশ সদস্যরা বিউগলের করুণ সুর বাজিয়ে মুক্তিযোদ্ধা নির্ধন গোপের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা নির্বাহী(ভারপ্রাপ্ত)অফিসার ও সহকারি কমিশনা ভূমি রায়হানুল হারুণ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা আব্দুল খালেক,বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী,মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া,মঞ্জিল মিয়া,ইউনুছ উল্লা, সমকাল বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,উপজেলা পরিষদের টেকনিশিয়ান কাওছার আহমেদ প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা নির্ধন গোপের মরদেহকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয়। তাৎক্ষনিক ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল হারুণ নির্ধন গোপের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।