Sylhet Today 24 PRINT

জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুড়ী প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৫

জুড়ীতে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে এহসানুল আম্বিয়া সোহানের পরিচালনায় ও জুড়ী ফুটবল কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমদ সুয়েট, জুড়ী উপজেলা বিএনপি'র সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মহালদার, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, যুবদল নেতা জমির আহমদ, উপজেলা ফুটবল টিমের সাবেক অধিনায়ক পর্তুগাল প্রবাসী মামুন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান আল আমিন, পশ্চিমজুরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাইমুল ইসলাম ইমন, জাফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান, পশ্চিমজুরী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.