Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ জুন, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে এ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিক আপ গাড়ি চালক। তিনি প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ জুবের আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যুর হয়েছে তা জানা যাবে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.