Sylhet Today 24 PRINT

সাদাপাথরে পাথর লুট: ৫ জনকে ছয় মাসের কারাদণ্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ জনকে ছয় মাসের কারাদণ্ড  ও ৩৮টি নৌকা ধ্বংস করা হয়।

শুক্রবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সাদাপাথর থেকে নৌকা দিয়ে পাথর লুটপাটে জড়িত থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ী গ্রামের সুয়েজ মিয়া, আব্দুস সালাম, বিলাজুরের ছালেক মিয়া, জুয়েল ও উত্তর রাজনগরের হাফিজুরকে ৬ মাস করে জেল দেওয়া হয়। তাছাড়া পাথর পরিবহনে ব্যবহৃত ১৮টি ইঞ্জিন চালিত নৌকা ও ২০টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.