Sylhet Today 24 PRINT

ঢাকা থেকে সিলেটের দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০২৫

যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা ও জাকিরুল আলম জাকির। ছবি সংগৃহিত

ঢাকা থেকে সিলেটের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা আছে কি না জানতে চাইলে ওসি বলেন, তাদের আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.