নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২৫
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. জসিম উদ্দিন (৪৬) সিলেট মহানগরীর কোতোয়ালি থানার কাজলশাহ এলাকার মৃত আলা উদ্দিন ও মোস্তরা বেগমের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জসিম বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে সশস্ত্র হামলাকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।