Sylhet Today 24 PRINT

সিলেটে আরেকজনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৫

সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সন্ধান মিলেছে।

এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনে। করোনায় আক্রান্ত নতুন রোগী সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নতুন করে একজন পুরুষ করোনায় শনাক্ত কয়েছেন। এখন পর্যন্ত সিলেটে ৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধ্যান মিলেছে। সিলেটে শনাক্তের হার ৮.১১%।

এর আগে সোমবার পর্যন্ত সিলেটে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলে দুইজন। বর্তমানে তারা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স ৮০ বছর এবং তার অবস্থাই সবচেয়ে গুরুতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.