Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার

আজমিরীগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পৌর কমিটির সভাপতি তাশরিফ করিম রিপ্ত (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দুপুর আড়াইটায় আজমিরীগঞ্জ পৌরসদরের মধ্যবাজার এলাকার রিপ্তর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
 
আটক তাশরিফ করিম রিপ্ত পৌরসদরের পাতিল বাজার এলাকার বাসিন্দা মৃত মমিনুল করিম জামি'র পুত্র।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগষ্ট আজমিরীগঞ্জ পৌরসদরে বিএনপির একটি কার্যালয় ভাঙ্গচুরের মামলায় এজহারনামীয় আসামি রিপ্ত৷ আটকের পর কোর্টে সোপর্দের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.