Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুকুর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০২৫

গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামে একটি পুকুর থেকে সাবিনা বেগম (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

নিহত গৃহবধু সাবিনা বেগম উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আনুর মিয়ার স্ত্রী।

এ ঘটনার সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী আনার মিয়াকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলা গ্রামের মাষ্টার শওকত আলীর পরিত্যক্ত পুকুরে হঠাৎ গৃহবধুর লাশটি দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিক বিষয়টি গোলাপগপঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেপ থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

গৃহবধু সাবিনা বেগমের ভাই দোলাল মিয়া জানান, আমার বোন আমাদের বাড়িতে ঈদের বেড়ানিতে আসছিলেন। আজ সকালে আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে তার বাড়ি নিয়ে আসেন। একটু আগেই শুনলাম আমার বোনের লাশ বাগলায় পাওয়া গেছে। আমরা ধারণা করছি আমার বোন জামাই আনুর মিয়া আমার বোনকে মেরে এখানে ফেলে রেখে গেছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.