Sylhet Today 24 PRINT

শেখঘাটে ট্রাক চাপায় নারী চিকিৎসক নিহত: চালক আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২৫

সিলেট নগরের শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে ট্রাক চাপায় এক নারী চিকিৎসক নিহতের ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে গ ট্রাকচালক মো. আব্দুল কাদির (৩৯)-কে কতোয়ালি থানা পুলিশ। মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে আটক করা হয়। কাদির মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেট শহরের বাদামবাগিচা এলাকার ৪০/২ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং তাকে আটক করি।

গত ৮ জুন সকালে শেখঘাটে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হন রিকশায় বসে থাকা ডা. রহিমা খানম জেসি(৩২)।

জেসি ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.