Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার কারাতে দো একাডেমির প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বেল্ট প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ জুন, ২০২৫

মৌলভীবাজার কারাতে দো একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন করা নতুন ও পুরাতন মিলিয়ে ৭৫ জনকে সনদ-বেল্ট ও অনেককে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

২১ জুন শনিবার বিকেলে জেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করে তাদের (প্রশিক্ষণার্থী) সনদপত্র ও বেল্ট দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী তাহিয়া তাবাচ্ছুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক ফেন্সি উত্তম পাল।

অনুষ্ঠানে সম্মাননীয় অতিথির বক্তব্য দেন শিক্ষক মুজিবুর রহমান, সমাজসেবক আজিজুল হক সেলিম, মাহিন আহমদ, সাব্বির আহমদ, আব্দুল্লাহ মিয়া প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.