Sylhet Today 24 PRINT

সিলেটে আরও তিনজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২৫

সিলেটে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে নতুন করে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪জনে।

সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.