নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২৫
সিলেট শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া এলাকায় গৃহবধূ মনি আক্তার (২২)-কে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী তাজুল হক (২৮)‘কে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯ টায় খাদিমপাড়া আলা মিয়ার কলনী হতে তাজুল হককে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, চার বছর আগে মনি আক্তারকে বিয়ে করেন তাজুল হক। তাদের সংসারে রয়েছে ২ বছর ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েওছে। পারিবারিক কলহ এবং পরকীয়ার সন্দেহে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।
গত শনিবার দুপুরে স্বামী-স্ত্রী শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত শেষে বাসায় ফিরে ঘরের ভিতরে অবস্থান করেন। পরে বিকেলের কোনো এক সময় তাজুল হক তার স্ত্রীকে লাল রঙের টেট্রনের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মৃতদেহ পেছনের কক্ষে ঝুলিয়ে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে চলে যান।
ওইদিন সন্ধ্যার দিকে নিহতের ভাই মো. বাবলু মিয়া ঘরে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে বোনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সময়ে অভিযুক্ত তাজুল হক‘কে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখা যায়।
আসামি প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও, সুরতহাল রিপোর্ট, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হচ্ছে।
নিহতের ভাই বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শাহপরাণ (রহঃ) থানার মামলা করেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।