Sylhet Today 24 PRINT

পাহাড়ের উপরে গাছে ঝুলছিলো যুবকের মরদেহ

চুনারুঘাট প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুনন্দন পাহাড়ের শাহজীবাজার রাবার বাগান এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. হাবিব মিয়া (২২) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার পুত্র।

পুলিশ জানায়, সন্ধ্যায় মৃত মোঃ হাবিব মিয়ার মরদেহ থানার পুলিশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.